বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

মনোনয়ন ফরম জমার সময় ৭ দিন বাড়ানোর দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৭:১১ পূর্বাহ্ণ

মনোনয়ন ফরম জমাদানে ৭ দিন সময় বৃদ্ধির দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা দেওয়া মুক্তিজোট।

রোববার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের পরিচালনা বোর্ড প্রধান মো. শাহজামাল আমিরুল নির্বাচন কমিশন বরাবর এই চিঠি দিয়েছে।

চিঠিতে নিবন্ধিত দলটি জানায়, দেশে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নাই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক। আমরা চাই ৩০০ আসনে প্রার্থী প্রদানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে অনুরোধ করবো- সবার অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়ন ফরম জমাদানের তারিখ আরো ৭ দিন বাড়িয়ে দেওয়া হোক।

এ বিষয়ে শাহজামাল আমিরুল বলেন, মনোনয়ন ফরম জমাদানের সময় ৭ দিন বৃদ্ধির দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং জনতার ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই দাবি জানিয়েছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD