যুক্তরাষ্ট্র যদি পুনরায় কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা হরমুজ প্রণালী পেরিয়ে ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক বিশেষ উপদেষ্টা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে এই নিয়ে গভীর উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত সংবেদনশীল একটি জলপথ। এই অঞ্চল দিয়ে প্রতিদিন বিশ্বজুড়ে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হয়। ফলে সেখানে কোনো ধরনের বড় ধরনের সামরিক সংঘাত বা উত্তেজনা তৈরি হলে তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে সরাসরি পড়বে। ইরানের পক্ষ থেকে দেওয়া এই সাম্প্রতিক সতর্কবার্তায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতারা সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত থাকার এবং সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক