বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যম কখনোই সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়, বরং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করে। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে চালিত করতে সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়েছিল। সেই সময় সত্য প্রকাশ করতে গিয়ে বহু সাংবাদিক দমন-পীড়নের শিকার হয়েছেন। বর্তমান গণতান্ত্রিক ও পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের মতো আর যেন কোনো স্বৈরাচারী শাসনব্যবস্থা ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
আরববাংলা টিভি/ডেস্ক