বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে জামায়াত নেতার বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা নিয়ে দেশটির রাজধানী মালে বাংলাদেশ হাইকমিশনে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় সকালে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, কাজের পরিবেশ, বৈধকরণ প্রক্রিয়া এবং আইনি সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হাইকমিশনারের সাথে সাক্ষাৎকালে অধ্যাপক মুজিবুর রহমান প্রবাসীদের কল্যাণে সরকারের পক্ষ থেকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রবাসীরা দেশের অর্থনৈতিক চালিকাশক্তির অন্যতম প্রধান স্তম্ভ, তাই তাদের নায্য অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এ সময় স্থানীয় প্রবাসীরা তাদের নানা বঞ্চনা ও কষ্টের কথা তুলে ধরেন। জামায়াত নেতা তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং হাইকমিশনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীর ও জামায়াতে ইসলামীর মালদ্বীপ শাখার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD