চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। আত্মগঠন ও আত্ম বিনির্মাণের এটাই শ্রেষ্ঠ সুযোগ। কলেজের নতুন বাতাসে গা ভাসিয়ে না দিয়ে নিয়মিত ক্লাসে মনোযোগী হয়ে নিজস্ব লক্ষ্য স্থির করতে হবে। মনে রাখতে হবে, তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর।
তিনি আরও বলেন, অতীতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ছাত্রসমাজকে রাজনৈতিক অসদুপায়ে ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে তরুণ ও শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা নেতার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নিজেদের মেধা ও মনন দিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের জানান, বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের অংশগ্রহণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
আরববাংলা টিভি/ডেস্ক