এবার ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর মধ্যে ভারতের সিইসি পদত্যাগ না করলে, আবারও দেশজুড়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সিজেপি নেতারা। রাজনৈতিক অঙ্গনে এই আলটিমেটামকে কেন্দ্র করে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের বলেছেন সিজেপি নেতারা, বর্তমান নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই পদত্যাগ অপরিহার্য। তারা অভিযোগ করেন যে, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই নির্ধারিত সময়ের মধ্যে সিইসি পদ থেকে সরে না দাঁড়ালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।
আরববাংলা টিভি/ডেস্ক