জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে অত্যন্ত সম্মানজনক পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য কন্যা জাইমা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই মর্যাদাপূর্ণ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এটি একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ওয়েবসাইটের প্রকাশিত তথ্যানুযায়ী, সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের অন্তর্ভুক্তি বৈশ্বিক কূটনীতি ও আইনি অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। তার এই আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন দেশের তরুণ প্রজন্মকে এক নতুন অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের উপস্থিতি ও নেতৃত্ব সুদৃঢ় করার ক্ষেত্রে এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর আগে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের এই সাফল্য দেশবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মেধাবী তরুণদের জয়যাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে জাইমা রহমানের এই দায়িত্ব গ্রহণ এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক