শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা জাতীয় যুবশক্তির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ

ভারতে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান তরুণদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে জাতীয় যুবশক্তি। একই সঙ্গে বিশিষ্ট ইউটিউবার ও অধিকারকর্মী ধ্রুব রাঠি, কক্‌রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে জাতীয় যুবশক্তির শীর্ষ নেতারা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে সাধারণ মানুষ ও যুবসমাজ তাদের মৌলিক অধিকার রক্ষার জন্য রাজপথে নেমেছে। কিন্তু গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করায় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আন্দোলনকারীর মুক্তি দাবি করেন এবং ভারতের গণতন্ত্রকামী জনগণের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনেও এই প্রতিবাদের প্রতি নানা মহলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এক সময়কার ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের দমনপীড়নের স্মৃতিচারণ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণ সমাজের কণ্ঠরোধ করার প্রবণতা উদ্বেজনক। অথচ তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে যেভাবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক তেমনি নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়েই আজ তরুণরা সোচ্চার হচ্ছে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতের ওপর চলা নির্যাতন এবং নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়নের ইতিহাস স্মরণ করে সচেতন নাগরিক সমাজ মনে করে, মতপ্রকাশের স্বাধীনতা আজ বিশ্বব্যাপী হুমকির মুখে। জাতীয় যুবশক্তি তাদের বিবৃতিতে আরও উল্লেখ করে যে, প্রতিবেশী রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD