বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ : নানক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৩ পূর্বাহ্ণ

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না, কারণ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগের আগে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড লালমাটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার এই প্রার্থী।

এসময় নানক বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বিএনপি জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কিন্তু কোনো লাভ হবে না। দেশের জনগণ কেন্দ্রীয় গিয়ে ভোটদানের মধ্যদিয়ে অপশক্তিকে রুখে দেবে।

এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। সব প্রার্থী প্রতিদিন দিতে করেই নির্বাচনে জয়ী হতে হয়। তাই নির্বাচনের প্রতিযোগিতায় প্রার্থীদের সহিংসতায় না জড়ানোর অনুরোধ জানান নানক।

এ সময় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD