বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিএনপি এখন দেশের কথা ভাবছে না : কাদের সিদ্দিকী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাইনি, যাচ্ছি না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। এটা শুদ্ধ কথা। বিএনপি এখন দেশের কথা ভাবছে না। তারা আন্তর্জাতিক ক্ষমতা দ্বারা সরকারে যেতে চেষ্টা করছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ভোটকেন্দ্রে ভোটার না এলে গ্রহণযোগ্যতা পাবে না। আর প্রচুর পরিমাণ ভোটার এলে গ্রহণযোগ্যতা পাবে। কোন দল এলো আর কোন দল এলো না এটা আমার কাছে বড় কথা না। বড় কথা হচ্ছে সরকারি প্রভাবমুক্ত স্বতঃস্ফূর্ত নির্বাচন হলো কিনা। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ইচ্ছে মতো প্রার্থীদের ভোট দিতে পারল কিনা এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। দেশের আজকে অস্থিতিশীল অবস্থা। এখান থেকে পরিত্রাণ পাওয়া দরকার।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD