বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৯ pm

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বে এ দেশের মানুষ গণতন্ত্র লালন করেছেন এবং সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থেকেছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আজ দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে দেশ আজ এক নতুন গণতান্ত্রিক মোড়ে এসে পৌঁছেছে। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে মানুষের বাকস্বাধীনতা এবং মৌলিক অধিকার সুনিশ্চিত থাকবে বলে জানান তিনি।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD