শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বার্ড ফ্লু ঠেকাতে উরুগুয়েতে পাখি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে গৃহপালিত হাঁস-মুরগি ও পাখির মধ্যে অত্যন্ত সংক্রামক এইচ৫ ধরনের বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পর পুরো দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া রোধ করতে পোলট্রি খামার এবং অন্যান্য পাখি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রশাসন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের মতে, বার্ড ফ্লু একটি মারাত্মক জিউনোটিক রোগ, যা পশুপাখি থেকে মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে। উরুগুয়ের কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে। দেশের বিভিন্ন খামারে জৈব নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আক্রান্ত এলাকায় কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। পোলট্রি শিল্পের সুরক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষায় এই জরুরি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD