শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিশ্বমঞ্চে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরা হবে। এই যাত্রার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নতুন বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। সেই অচলাবস্থা কাটিয়ে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার যে সংগ্রাম শুরু হয়েছে, তার সঠিক বার্তা বিশ্ব দরবারে পৌঁছে দেওয়াই এই সফরের মূল লক্ষ্য। এছাড়া, রোহিঙ্গা সংকট সমাধান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতন এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের অপকর্মের পর দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সফরের মধ্য দিয়ে বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও উঁচুতে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD