শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রায় চাপে ট্রাম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

ইরান সমর্থিত হুথিদের দ্রুত সামরিক অগ্রযাত্রায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালি অনেকটাই নিয়ন্ত্রণ চলে এসেছে তাদের হাতে। আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথের ওপর কৌশলগতভাবে আরো বেশি প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে ইরানের। এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন ও জটিল সমীকরণের সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

এমন পরিস্থিতি মধ্যপ্রাচ্য তথা বৈশ্বিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের জন্য নতুন চাপের জন্ম দিয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কৌশলগত পদক্ষেপের ওপর এর একটি সুদূরপ্রসারী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। লোহিত সাগর অঞ্চলের ভূরাজনীতিতে এই পরিবর্তন শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং তেলের বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই সংকট মোকাবিলায় পশ্চিমা শক্তিগুলো কী ধরনের পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD