সংগীত, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ তারেক সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিলিয়ন বা ১০ লাখ ফলোয়ারের মাইলফলক অর্জন করেছেন। তাঁর এই অর্জনে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে এবং ভক্ত-অনুরাগীরা তাঁকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
দীর্ঘ সাংস্কৃতিক পথচলায় তাঁর গান, সৃজনশীল কর্মকাণ্ড, সাংস্কৃতিক ভাবনা এবং বিভিন্ন সামাজিক বার্তা সাধারণ মানুষের মাঝে গভীর প্রভাব ফেলেছিল। বিশেষ করে যুবসমাজ তাঁর সৃষ্টিশীলতার মাধ্যমে নতুন করে অনুপ্রাণিত হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং এর মাধ্যমে সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে তিনি অনন্য ভূমিকা রেখে চলেছেন।
সাংবাদিকদের বলেছেন, এই অর্জন শুধু তাঁর একার নয়, বরং এটি তাঁর সকল শুভানুধ্যায়ী ও দেশবাসীর ভালোবাসা এবং সমর্থনের ফল। আগামী দিনে আরও উন্নত ও মানসম্মত কাজ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমেই সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব। দেশের এই ক্রান্তিলগ্নে সুস্থ সংস্কৃতি চর্চা টিকিয়ে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক