মৃত মায়ের সরকারি পাওনার ১০ লাখ টাকা পেতে এক লাখ টাকা ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগের পর ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মচারীকে শোকজ করার ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত কয়েক দিন ধরে এই ঘটনাটি স্থানীয় শিক্ষা অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দেয়। ভুক্তভোগী পরিবার জানায়, মৃত মায়ের আনুদান ও অন্যান্য সরকারি পাওনাদি উত্তোলনের জন্য এই দপ্তরে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হতে হচ্ছিল। অভিযুক্ত কর্মচারীরা ফাইল ছাড়ার বিনিময়ে বড় অংকের ঘুষ দাবি করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে এবং গণমাধ্যমকে জানান ভুক্তভোগীরা।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শিক্ষা অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি দ্রুত কাজ শেষ করে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমা দেওয়ার মাত্র তিন দিনের মাথায় ওই শিক্ষা কর্মকর্তাকে অন্যত্র বদলি করার মাধ্যমে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু বদলি নয়, দুর্নীতির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন হয়রানির শিকার না হয়।
আরববাংলা টিভি/ডেস্ক