বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ী ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৪৩ পূর্বাহ্ণ

প্রীতি ক্রিকেট ম্যাচে আওয়ামী লীগের দপ্তর টিমকে হারিয়েছে ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর টিম। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে আওয়ামী লীগের দপ্তর (ধানমন্ডি ৩/এ একাদশ) টিম ১২১ রান করে। জবাবে মহানগর দক্ষিণ দপ্তর টিম ১২২ রান করে ম্যাচটি জিতে নেয়।

ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক এমপি ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম।

তিনি বলেন, আমার খুবই ভালো লাগছে, আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের একটি সুন্দর আয়োজন করা হয়েছে। দুপক্ষই আওয়ামী লীগের। সবাইকে অভিনন্দন জানাই। আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের এই ধারা অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন সময় এমন আয়োজন করতে পারি। আমরা সাংবাদিকদের সঙ্গেও একটি ম্যাচের আয়োজন করতে পারি।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, খেলার মধ্যে হারজিত থাকবেই। আমরা মনে করি সুস্থ দেহ সুস্থ মন বজায় রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তবে আমি বলবো, আজ সবারই বিজয় হয়েছে। এ ধরনের খেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খেলাধুলার চর্চা বজায় থাকলে তরুণ প্রজন্ম মাদক এবং নেতিবাচক কাজকর্ম থেকে দূরে থাকবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD