শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ বিপর্যয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ণ

মধ্য আমেরিকার দেশ পানামার দক্ষিণাঞ্চলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৯ অক্টোবর) আঘাত হানা এ ভূমিকম্পের কারণে দেশটিতে ব্যাপক ভূকম্পন অনুভূত হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ফলে বেশ কিছু পুরনো ও দুর্বল বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ছয়টি প্রদেশে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে উপকূলীয় অঞ্চলগুলোর বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে দ্রুত ফাঁকা স্থানে আশ্রয় নেন। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ের পর নিরাপত্তার স্বার্থে পানামার প্রধান বিমানবন্দরগুলোর ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে উদ্ধারকারী দলগুলো মাঠে নেমেছে। ক্ষতিগ্রস্তপ্রদেশগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বিদ্যুৎ লাইন সচল করার কাজ দ্রুতগতিতে চলছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, যা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। বিজ্ঞানীদের মতে, মধ্য আমেরিকার এই অঞ্চলটি ভূকম্পনপ্রবণ হওয়ায় যেকোনো সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD