শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

নেত্রকোনার মদনে ইউএনও বাসভবনের সামনেই ময়লার স্তূপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ

নেত্রকোনার মদনে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অর্থাৎ ইউএনওর বাসভবনের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে স্থাপন করা হয়েছে পৌরসভার একাধিক ডাস্টবিন। সেখানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে তা উপচে চারপাশে ছড়িয়ে পড়ছে। এর ফলে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে এবং চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধে পথচারীদের চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।

এদিকে পৌরসভায় পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী ও জনবল থাকার পরও প্রতি মাসে বিশাল অংকের অর্থ বিল বাবদ উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ময়লা অপসারণের নামে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকার বিল তোলা হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। পৌরসভার এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD