কৃষি খাতের সবচেয়ে বড় প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন অ্যান্ড নিউট্রিশন এন্টারপ্রাইজ (পার্টনার) সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশের কৃষির উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি করতেই মূলত এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত কয়েক বছর ধরে দেশের কৃষি খাতে নানা প্রকল্প বাস্তবায়িত হয়ে আসছে। এর মধ্যে পার্টনার প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাজের গতি বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনা এবং মাঠপর্যায়ে প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের ত্বরান্বিত করতেই নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে জানান।
অতীতে বিভিন্ন সরকারের আমলে কৃষি খাতের প্রকল্পগুলোতে নানা অনিয়মের অভিযোগ থাকলেও, বর্তমান সময়ে কাজের গতিশীলতা বাড়াতে প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানোর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আশা, নতুন এই কর্মকর্তাদের নেতৃত্বে প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে এবং কৃষকরা সরাসরি এর সুফল পাবেন। মাঠপর্যায়ে তদারকি বাড়াতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এই রদবদল দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক