রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসায়ে মন্দা ও রাজস্ব পতন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে চরম মন্দাভাব দেখা দিয়েছে। ভারতের নানা বিধি-নিষেধে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় কমেছে, অন্যদিকে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে সীমান্তবর্তী এই বন্দরটির গুরুত্ব অপরিসীম। অথচ বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিবেশি দেশের কঠোর নীতির কারণে স্থানীয় ব্যবসায়ীরা আজ দিশেহারা হয়ে পড়েছেন।

স্থলবন্দর সূত্র জানিয়েছে, গত কিছুদিন ধরে পণ্য আমদানি-রপ্তানির পরিমাণ আশঙ্কাজনকহারে হ্রাস পেয়েছে। এর ফলে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং বেকার হয়ে পড়ার উপক্রম হয়েছে হাজার হাজার শ্রমজীবীর। দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বুড়িমারী স্থলবন্দরের অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যথায় দেশের উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD