শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাল ১১ দলীয় জোট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ

জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছয় দফা দাবিতে আয়োজিত লংমার্চকে সর্বাত্মক স্বাগত জানাতে কুমিল্লার ব্যস্ততম মহাসড়কে অবস্থান নিয়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার আন্দোলনের অংশ হিসেবে এই লংমার্চ বিশেষ তাৎপর্য বহন করে।

শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল নানা ফেস্টুন ও প্ল্যাকার্ড। মহাসড়কের পরিবেশ মুখরিত হয়ে ওঠে লংমার্চের সমর্থনে দেওয়া বিভিন্ন স্লোগানে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ১১ দলীয় জোটের এই কর্মসূচি জনমনে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের দাবি দাওয়া আদায়ের এই লংমার্চকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক কর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীদের দাবি, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের গণতন্ত্রকামী মানুষ নিজেদের অধিকার ফিরে পাওয়ার যে লড়াই শুরু করেছে, এই লংমার্চ তারই একটি জোরালো বহিঃপ্রকাশ।

সাংবাদিকদের কাছে জোটের স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। মহাসড়কে এই অবস্থানের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল কিছুটা ব্যাহত হলেও নেতাকর্মীদের শৃঙ্খলিত অবস্থানের ফলে বড় ধরনের কোনো জনদুভোগ সৃষ্টি হয়নি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD