প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও স্থিতিশীল পৃথিবী নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি। বর্তমান বিশ্বের নানামুখী সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
গণমাধ্যমকে জানান, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও উল্লেখ করেন যে, আমাদের বর্তমানের নেওয়া পদক্ষেপগুলোর ওপরই নির্ভর করছে আগামীদিনের পৃথিবীর রূপ কেমন হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে এখনই সুনির্দিষ্ট এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি চরম সংকটের মুখে পড়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পর্ক উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কূটনৈতিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
আরববাংলা টিভি/ডেস্ক