বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

দিল্লিতে আবাসিক ভবন ধস, ধ্বংসস্তূপে আটকে অনেকে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লির নিউ সীমাপুরি এলাকার ঈদগাহ মাছলি মান্ডির কাছে একটি চারতলা পুরোনো আবাসিক ভবন আকস্মিক ধসে পড়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ভবন ধসের পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফের একাধিক উদ্ধারকারী দল। বর্তমানে ঘটনাস্থলে জোরেশোরে উদ্ধার অভিযান চলছে।

এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় থেকে সাতজন আহত ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন মানুষ এখনো আটকে আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী যন্ত্রপাতির সাহায্যে কংক্রিটের স্ল্যাব সরিয়ে ভেতরে আটকে থাকা মানুষদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আম আদমি পার্টির স্থানীয় বিধায়ক বীর সিং ধিংগান সাংবাদিকদের বলেছেন, প্রশাসন উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং আটকে থাকা সবাইকে নিরাপদে বের করে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকার ভবনগুলোর কাঠামোগত দুর্বলতা এবং অবৈধ নির্মাণ নিয়ে ইতোমধ্যে স্থানীয় মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD