বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ইন্তেকাল করেছেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ

ভারতের প্রখ্যাত আলেম, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক এবং দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন। বুধবার বিকেলে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর এই প্রয়াণে মুসলিম বিশ্বে এবং জ্ঞানালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ভারতসহ পুরো উপমহাদেশের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে গভীর শোকের মাতম শুরু হয়। বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। শুভানুধ্যায়ী ও ভক্তরা গণমাধ্যমকে জানান, তাঁর অবদান ইসলামি শিক্ষা ও আরবি সাহিত্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী ছিলেন নদওয়াতুল উলামার বহুমুখী প্রতিভাধর এক ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি হাজার হাজার শিক্ষার্থী তৈরি করেছেন এবং ইসলামি জ্ঞানচর্চাকে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD