বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বুধবার মধ্যরাত থেকে, যা চলবে আগামী ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং প্রজনন নিরাপদ করার লক্ষে প্রতি বছরই এই সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে।

মৎস্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এই নিষেধাজ্ঞা সফল করার জন্য নদীতে নিয়মিত টহল চলবে। পাশাপাশি যেসব জেলের লিজ বা কার্ড রয়েছে, তাদের সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ শিকার করতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের এমন সময়োপযোগী পদক্ষেপে দেশের সাধারণ মৎস্যজীবীরাও সচেতন হচ্ছেন এবং ইলিশের বংশবিস্তারে সহায়তা করছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এবারের নিষেধাজ্ঞার সুফলও দেশের সাধারণ মানুষ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD