বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সাংবাদিকতা অঙ্গনে তৌফিক ইমরোজ খালিদীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণমাধ্যমকে জানান হয় যে, তার এই অকাল মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে গেছেন।
এদিকে দেশের এই ক্রান্তিলগ্নে কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পতনের পর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আসছেন।
আরববাংলা টিভি/ডেস্ক