বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

তুরস্ক যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল বুধবার ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আন্তর্জাতিক এই কনফারেন্সে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ইস্তাম্বুল ইউনিভার্সিটির গ্র্যান্ড অডিটোরিয়ামে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং নীতির্ধারকরা অংশ নেবেন। প্রধান অতিথির ভাষণে ডা. শফিকুর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি তুরস্কের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বুদ্ধিজীবী মহলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ইস্তাম্বুল পৌঁছানোর পর তিনি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী সপ্তাহের শুরুতে তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বন্ধুভাবাপন্ন দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD