প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশনস প্লাজার তুর্কি হাউসে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য এবং কৌশলগত খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের শীর্ষ নেতা।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যূতেও দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক