বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাংবাদিকদের বলেছেন, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে এই কমিটির ভূমিকা মূল্যায়ন করে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই কমিটি দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরও বেশি চাঙ্গা করতেই এই পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD