ঢাকার ১৫টি আসনে (ঢাকা-৪ থেকে ১৮ আসন) ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এসব আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ১৫২ জন। বর্তমানে বৈধ প্রার্থী আছেন ১২৫ জন।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানান।