শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ঢাকায় সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৪:৫১ am

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ থেকে ৮ জন কর্মী। শনিবার (১৯ জুলাই) ভোররাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এই ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার জামায়াতে ইসলামীর আমির ছিলেন। তিনি অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মাইক্রোবাসযোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে রওনা হয়েছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে খুলনা ও যশোর অঞ্চলের অন্তত ১০ জন নেতাকর্মী ছিলেন। ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ৭ থেকে ৮ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD