শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

মতলবে নবীজিকে কটূক্তির অভিযোগে যুবক আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে স্থানীয় তৌহিদী জনতা ও সাধারণ মানুষ অভিযুক্ত আবুল হাসেম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে মারধর করে বলে জানা গেছে। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামালপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো এলাকায় সাময়িকভাবে উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল হাসেম সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে মুহূর্তের মধ্যে তা এলাকায় ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লাগে এবং তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে খুঁজে বের করে জেরা করেন এবং একপর্যায়ে উত্তোজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনসাধারণকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD