শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কায়রোতে সম্মাননা পেলেন ইসলামী ব্যক্তিত্বরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

মিসরের রাজধানী কায়রোতে ইসলাম প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক আমার দেশের সহসম্পাদক শায়খ আলী হাসান তৈয়বসহ বাংলাদেশের ছয় কৃতি ইসলামী ব্যক্তিত্বকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই কৃতি সন্তানদের এমন অর্জন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং ইসলামি জ্ঞানচর্চা ও প্রচারের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার কায়রোর ঐতিহাসিক নাদিউজ জাহির হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এই সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশিষ্ট আলিম ও শিক্ষাবিদরা। এ সময় বক্তারা বলেন, গণমাধ্যমে ইসলামের সঠিক ও উদার বাণী প্রচারে এই ব্যক্তিত্বরা যে অনন্য ভূমিকা রেখে চলেছেন, তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সম্মাননা প্রাপ্ত অন্যান্য ইসলামী ব্যক্তিত্বরাও তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এই স্বীকৃতি তাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তারা ভবিষ্যতেও ইসলাম ও মানবতার কল্যাণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আরও জোরালো ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটিতে কায়রোতে অবস্থিত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD