শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

দুর্গাপূজা এখন সর্বজনীন উৎসব: অর্থমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ

দুর্গাপূজা এখন আর শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাংলাদেশের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আমরা এমন একটি অন্তর্ভুক্তি সমাজে বিশ্বাস করি যেখানে প্রতিটি নাগরিক তার নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারবেন এবং রাষ্ট্র তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে।

সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের সমান অধিকারে বিশ্বাসী। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে দমনপীড়ন ও নির্যাতন চালানো হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা অতীতে যেভাবে পূজামণ্ডপে হামলা চালিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালাত, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও যোগ করেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র কঠোরহস্তে প্রতিহত করা হবে। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD