বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ডেঙ্গুর টিকা আনার চিন্তা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ

ডেঙ্গুর টিকা আমদানির বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনায় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমকে জানান তিনি। দেশে মশাবাহিত এই রোগটির প্রকোপ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে এবং প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অথচ এমন একটি সংকটময় মুহূর্তেও সরকারের পক্ষ থেকে ডেঙ্গুর কার্যকর কোনো টিকা আমদানির সুনির্দিষ্ট পরিকল্পনা বা চিন্তাভাবনা না থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে যখন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এবং সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে এমন দায়িত্বহীন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এই মশাবাহিত রোগ আরও মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD