বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় প্রতিনিধিদল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন। আজ বৃহস্পতিবার সকালে এই প্রতিনিধিদলটি কক্সবাজারের উখিয়ায় পৌঁছায় এবং সরাসরি রোহিঙ্গা ক্যাম্পের উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে রওনা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান আন্তর্জাতিক ভূরাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই দীর্ঘমেয়ায়ী সংকটের কারণে দেশের অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থাপনার ওপর যে ধারাবাহিক চাপ সৃষ্টি হয়েছে, তা নিরসনে সংসদীয় এই কমিটি মাঠপর্যায়ের বাস্তব অবস্থা সরেজমিনে খতিয়ে দেখছে। এর আগে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রোহিঙ্গা সংকট সমাধানে নানা রকম কূটনৈতিক ব্যর্থতা ও সমন্বয়হীনতা দেখা গিয়েছিল, যার ফলে এই সংকট আজও অমীমাংসিত রয়েছে।

প্রতিনিধিদলটি উখিয়ার বিভিন্ন ক্যাম্পে গিয়ে সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের জীবনযাত্রা, সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং খাদ্য সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এছাড়া ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রমের বর্তমান গতিপ্রকৃতি নিয়েও তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

পরিদর্শন শেষে সংসদীয় কমিটির প্রধান জাহরাত আদিব চৌধুরী সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার এবং সংসদীয় কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় এই সংকট দ্রুত সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD