মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দীর্ঘ আলোচনার পর দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এই যুগান্তকারী পদক্ষেপে দেশের শ্রমবাজার আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
গণমাধ্যমকে জানান যে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের ৩৩৮টি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীদের নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, যার ফলে শ্রমবাজারটি দীর্ঘমেয়াদী সংকটে পড়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যূনতম ব্যয়ে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ করছে।
কর্মী প্রেরণের এই নতুন উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে শ্রমিকরা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন, যা দেশের অর্থনৈতিক কূটনীতির একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এ বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, খুব শীঘ্রই অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম ধাপের কর্মীরা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। এতে দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরববাংলা টিভি/ডেস্ক