বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে—দিল্লির ছাত্রনেত্রী নেহা বোরার এই বক্তব্যকে কেন্দ্র করে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দাবি করেছে যে, ভারতে সরকার পরিবর্তনের বা রেজিম চেঞ্জের ষড়যন্ত্র এখন প্রকাশ্যে স্বীকার করে নেওয়া হচ্ছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কথিত নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলার সময় ছাত্রনেত্রী নেহা বোরা এই মন্তব্য করেন। তার এই বক্তব্য দেশটির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিজেপির শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন, এই ধরনের বক্তব্য প্রতিবেশী দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আদলে ভারতেও অস্থিতিশীলতা তৈরি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার একটি সুদূরপ্রসারী এজেন্ডার অংশ।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন এক উত্তাপের জন্ম দিয়েছে। একদিকে বিরোধী দলগুলো যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে ক্ষমতাসীন দল এটিকে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক