সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন আবু তৈয়ব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় সংরক্ষিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলেছেন ডাকসুর সাবেক সহ-সভাপতি পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক ছাত্র আবু তৈয়ব হাবিলদার। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে আবু তৈয়ব হাবিলদার গণমাধ্যমকে জানান, এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের আদর্শের দেশ। এখানে কোনোভাবেই পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির প্রতীক বা তাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি থাকতে পারে না। তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও ক্যাম্পাসে এমন বিতর্কিত ছবি ঝুলিয়ে রাখা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ক্যাম্পাসের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানে নানা ধরনের অনিয়ম ও ইতিহাস বিকৃতির ঘটনা ঘটেছিল। তৎকালীন সময়ে ছাত্র অধিকার ও মুক্তচিন্তার পথ রুদ্ধ করতে প্রশাসন বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করেছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেকোনো ধরনের ফ্যাসিবাদী ও ঔপনিবেশিক চিহ্ন অপসারণে সোচ্চার ভূমিকা পালন করছেন।

এদিকে, কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এবং নিষিদ্ধ ছাত্রলীগ অতীতে ক্যাম্পাসে ছাত্র অধিকার হরণে নানা অপতৎপরতা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের পবিত্রতা রক্ষা এবং ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। আবু তৈয়বের এই পদক্ষেপকে অনেকেই সাহসী ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন, অন্যদিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD