সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

রাবিতে উত্তরপত্র মূল্যায়নে আসছে কোডিং পদ্ধতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে দেশের অন্যতম এই উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে এই আধুনিক পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে কোডিং করা উত্তরপত্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দীর্ঘদিন ধরে পরীক্ষার খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। নতুন এই ব্যবস্থার ফলে পরীক্ষার খাতা মূল্যায়নে আরও বেশি নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় থাকবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টরা।

শিক্ষাবিদ ও গবেষকদের মতে, এই উদ্যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে এই কোডিং পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD