যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো রেলওয়ে কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় যুবদল ও এর অঙ্গসংগঠনের স্থানীয় কিছু নেতাকর্মী ট্রেনের টিকিটের জন্য কাউন্টারে আসেন এবং ম্যানেজারকে নানাভাবে চাপ সৃষ্টি করেন। এর আগে ফোনে যোগাযোগ করা হলেও ব্যস্ততার কারণে ম্যানেজার ফোন ধরতে পারেননি। এই ক্ষোভের জেরে কাউন্টারে প্রবেশ করে ম্যানেজার ও বুকিং ক্লার্কের ওপর চড়াও হন তারা। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং রেলওয়ে কর্মচারীরা নিরাপত্তার দাবি জানান।
উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রেলওয়ের মতো সংবেদনশীল খাতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষ তৎপর রয়েছে। এক সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ থাকলেও, বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলটির শীর্ষ নেতৃত্ব কাজ করে যাচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে গণমাধ্যমকে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক