সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

হাসিনাকে নিয়ে আসিফ নজরুলের মন্তব্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ

স্বৈরাচারী শেখ হাসিনা হয়তো অসুস্থ—এ কারণে তাকে সংবাদ সম্মেলন বা প্রকাশ্যে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ভারতে সংবাদ সম্মেলনে স্বৈরাচারী শেখ হাসিনাকে বন্দি করে রাখা হয়েছে কিনা, তা নিয়ে নানা মহলে যখন আলোচনা চলছে, তখন সাংবাদিকদের কাছে এই কথা জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে তাকে প্রকাশ্যে বা কোনো সংবাদ সম্মেলনে দেখা না যাওয়ার পেছনে অসুস্থতাই মূল কারণ হতে পারে বলে তিনি মনে করেন। তবে তাকে নিয়ে চলা রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী শেখ হাসিনা। তার পতনের পর থেকেই দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এদিকে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার ও দেশের সচেতন নাগরিক সমাজ যেকোনো চক্রান্ত দৃঢ়ভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD