মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

রংপুর মাউশিতে স্বৈরাচারী হাসিনার আত্মীয়কে নিয়োগের পাঁয়তারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার নিকট আত্মীয় এবং নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার মাহমুদুর রহমানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে পদায়নের গোপন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রংপুর আঞ্চলিক শিক্ষা অফিসসহ স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষক ও সংশ্লিষ্ট মহলের অভিযোগ, বিগত সরকারের আমলের সুবিধাভোগী একটি প্রভাবশালী চক্রের সঙ্গে হাত মিলিয়ে মাহমুদুর রহমান এই পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মাউশির মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বিতর্কিত ও রাজনৈতিক প্রভাবপুষ্ট নিয়োগ কার্যকর হলে তা শিক্ষা ব্যবস্থার নিরপেক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলাকে মারাত্মকভাবে ব্যাহত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে স্থানীয় শিক্ষক সমাজের প্রতিনিধি ও সচেতন মহল তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য ও সৎ কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষক ও কর্মচারীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD