নাগরিকের অধিকার, রক্ষার বিষয় ও মানুষের দাবি বুঝতে না পারার কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী জন্মের পর প্রথমবার বিরোধীদল হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার এবং তাদের না পাওয়ার বেদনা যারা অনুধাবনে ব্যর্থ হয়, তাদের পরিণতি রাজনৈতিক ময়দানে এমনই হয়ে থাকে। বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের মানুষের ওপর যে নির্যাতন চালিয়েছে, তা ইতিহাসের পাতায় কালো অধ হয়ে থাকবে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার খেসারত আজ তাদের দিতে হচ্ছে। একই সঙ্গে কার্যত নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা যেভাবে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা এ দেশের মানুষ আজও ভুলে যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দলগুলোর গঠনমূলক সমালোচনা এবং জনগণের পক্ষে কথা বলার মাধ্যমেই একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে। সরকার দেশের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব মহলের সহযোগিতা কামনা করছে।
আরববাংলা টিভি/ডেস্ক