শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

জামায়াতের সেক্রেটারি জেনারেলকে নিয়ে ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রতিবাদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে একটি কাল্পনিক ও অসত্য বক্তব্য প্রদান করেছেন। এই ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, ডিএনসিসি প্রশাসকের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস মাত্র। দেশের বর্তমান প্রেক্ষাপটে যখন একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে, তখন এই ধরনের উসকানিমূলক বক্তব্য পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য দেওয়া থেকে বিরত না থাকলে জনগণ উপযুক্ত জবাব দেবে বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD