সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলমান দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, এই উচ্চপর্যায়ের সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, দুই শীর্ষ নেতা আন্তর্জাতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক ভূরাজনীতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতিতে ইরানের ভূমিকা এবং জাতিসংঘের নানামুখী কার্যক্রমের প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বর্তমান বৈশ্বিক সংকটের মুহূর্তে এই ধরনের কূটনৈতিক আলোচনা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD