চট্টগ্রামের আলোচিত ইমতিয়াজ সুলতান ইকরাম গত ২৩ আগস্ট জামিনে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নগরের বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের পর প্রায় ছয় মাস তাকে কারাভোগ করতে হয়েছে।
তার বিরুদ্ধে স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলাসহ অস্ত্র, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে নানা আলোচনা ও পর্যালোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমতিয়াজ সুলতান ইকরাম দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার মুক্তির বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বিক বিষয়ে নজরদারি বজায় রাখছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক