বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

চ্যানেল ওয়ান কর্মীর এসবি পাস ও প্রেস কার্ড বাতিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫২ pm

চ্যানেল ওয়ানের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মো. হাবিবুর রহমানের দীর্ঘমেয়াদি স্থায়ী এসবি নিরাপত্তা পাস এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের জানান হয়েছে যে, প্রশাসনিক ও নিরাপত্তার কারণ দেখিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই ঘটনার পর গণমাধ্যম অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও বিভিন্ন দপ্তরে সংস্কার কাজের অংশ হিসেবে এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সুবিধাভোগী অনেক গণমাধ্যমকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ডধারীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে ফ্যাসিবাদী আমলের দোসররা যাতে কোনোভাবেই গুরুত্বপূর্ণ স্থাপনা বা সরকারি অনুষ্ঠানে প্রবেশ করতে না পারে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই সিদ্ধান্তের ফলে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে নতুন বার্তা দেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD