শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ হারালেন হুয়াং

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ

মাত্র পাঁচ দিনে ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ২ হাজার কোটি ডলারের বেশি সম্পদ হারিয়েছেন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই লাখ কোটি টাকার সমান। বৈশ্বিক পুঁজিবাজারে প্রযুক্তি খাতের শেয়ারের দাম হ্রাসের ধারায় এই বড় ধস নেমেছে। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বড় ধরনের পতন হয়েছে তাঁর।

গত কয়েক দিনে বিশ্ব পুঁজিবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম আশঙ্কাজনক হারে কমেছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পত্তির ওপর। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে প্রযুক্তি স্টকগুলোতে এই অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা গণমাধ্যমকে জানান, জেনসেন হুয়াংয়ের মতো শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তাদের সম্পদের পরিমাণ তাদের কোম্পানির শেয়ারমূল্যের ওপর সরাসরি নির্ভরশীল। ফলে পুঁজিবাজারে সামান্য ওঠানামাও তাদের সম্পদে বড় ধরনের প্রভাব ফেলে। তবে এনভিডিয়ার দীর্ঘমেয়াদী ব্যবসায়িক ভিত্তি এখনো বেশ মজবুত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD